সুন্দরবনের জঙ্গলে খাঁচায় বন্দী হল বাঘ - The News Lion

সুন্দরবনের জঙ্গলে খাঁচায় বন্দী হল বাঘ




দি নিউজ লায়ন ;  মঙ্গলবার গভীর রাতে বন দফতরের খাঁচায় পাতায় বন্দি হল বাঘ।ঘটনাটি ঘটে সুন্দরবনের বসিরহাট রেঞ্জের হরিখালি জঙ্গল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে  বারবার বাঘ সুন্দরবনে কাঁকড়া ধরতে যাওয়া ধীবরদের ওপর আক্রমণ করছিল গোসাবার বসিরহাট রেঞ্জের হরিখালি জঙ্গল এলাকায়।


যার ফলে  সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দফতরের বনকমীর্রা হরিখালি জঙ্গলে তিন চার দিন আগে খাঁচার মধ্যে ছাগলের টোপ দিয়ে জঙ্গলে খাঁচা পাতে।আর এই ছাগলের টোপে মঙ্গলবার গভীর রাতে খাঁচায় বন্দী হয় আট বছরের পূর্ণবয়স্ক বাঘ।বাঘটি ধরা পড়ার পর দেখা যায় বাঘটির  দাঁত ক্ষয়ে গিয়েছেIফলে বন দফতরের ধারণা  বাঘটির দাঁত ক্ষয়ে যাওয়ার ফলে শিকার ধরার সমস্যা হচ্ছে।


বুধবার বিকালে বাঘটিকে নদীতে পথে লঞ্চে করে নিয়ে আসা হচ্ছে ঝড়খালির রেসকিউ সেন্টারের রাখার জন্য।সেখানেই বাঘটির পরীক্ষা নিরীক্ষা করবে চিকিৎসকের দল।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস জানান সুন্দরবনের হরিখালি জঙ্গলে তিন চার দিন আগে টোপ দিয়ে খাঁচা পাতা হয়ে ছিল।


সেই খাঁচায় বন্দী হয় আট বছরের পূর্ণবয়স্ক একটি বাঘ।বাঘটি খাঁচায় বন্দী হওয়ার পর দেখা যায় বাঘটির দাঁত ক্ষয়ে গেছে।ফলে বাঘটির শিকারে সমস্যা হচ্ছে।বাঘটি কে ঝড়খালি রেসকিউ সেন্টারে রাখা হবে।সেখানেই চিকিৎসকের একটি দল বাঘটিকে পরীক্ষা নিরীক্ষা করবে।নদী পথে বাঘটিকে নিয়ে যাওয়া হচ্ছে ঝড়খালিতে।

--

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.